গাইবান্ধার ফুলছড়ি আওয়ামী লীগ নেতা ফরহাদকে আটক থানা পুলিশ। জানা গেছে, গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে উদাখালি ইউনিয়ন আ.লীগের ৩ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনকে আটক করে ফুলছড়ি থানা পুলিশ। গত সোমবার গভীর রাতে ফুলছড়ি উপজেলার উদাখালি ইউনিয়নের দক্ষিন বুড়াইল গ্রামে অপারেশন ডেভিল হান্ট অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। সে ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে। এ ব্যপারে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, গত সোমবার গভীর রাতে ফুলছড়ি উপজেলার উদাখালি ইউনিয়নের দক্ষিন বুড়াইল গ্রামে অপারেশন ডেভিল হান্ট অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। বর্তমানে জিজ্ঞাবাদ করা হচ্ছে। তিনি আরও বলেন, ফরহাদকে সকালে আদালতের সোপর্দ করা হবে।

