ঢাকাTuesday , 22 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে ব্যবসায়ীর জমিতে স্থাপনা নির্মাণের অভিযোগ

Link Copied!

গাজীপুরের শ্রীপুর উপজেলার ফরিদপুর (নয়নপুর) গ্রামে এক ক্ষুদে ব্যবসায়ীর জমিতে জোরপূর্বক স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে ভয়ভীতি দেখিয়ে ভিন্ন চৌহদ্দী, খতিয়ান, দাগ নাম্বারের জমি জবরদখলের জন্য চক্রটি বেআইনীভাবে সক্রিয় রয়েছে। এ ঘটনায় রহমত আলী মিলিটারীর ছেলে ক্ষুদে ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ফয়েল একই গ্রামের ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫ জনকে অভিযুক্ত করে শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হল মৃত জুবেদ আলীর ছেলে আব্দুছ ছাত্তার, শহিদ মিয়া, আতিকুল, আসাদ উল্লাহ, শহিদ মিয়ার ছেলে রাসেল। বিরোধীয় জমি উপজেলার মাওনা মৌজাস্থিত এস.এ-১৬৭৪ খতিয়ানে এস.এ-২৭নং দাগে আর.এস-২৩৪৩ খতিয়ানে আর.এস দাগ ৫৩৭৬ নং কাতে জমির পরিমান ৪৬ শতাংশ। অভিযোগের বিবরণ ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের ভাষ্যমতে অভিযুক্ত চক্রটি তাদের ভিন্ন দাগ ও খতিয়ানের সাইল জমিতে না গিয়ে অপেক্ষাকৃত দামি ও উঁচু জায়গার লোভে ভুক্তভোগীদের চালা জমি জবরদখলে মরিয়া হয়ে উঠেছে। ওই চক্রের বিরামহীন হুমকি ধমকিতে ভুক্তভোগী পরিবারটি অসহায় হয়ে পড়েছে। পরিবারটি দাবী করছে এতে তারা সহায় সম্বলহীন হয়ে পড়ছেন। অভিযুক্তরা আমার পৈত্রিক সম্পত্তি জোর পূর্বক জবরদখল করে নিবে বলে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। তারা আমাকে ও পরিাবরের সদস্যদের হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকি দেয়। অমানবিক ও বেআইনী এসব কর্মকান্ডের প্রভাব থেকে মুক্তির জন্য সরকারসহ স্থানীয় সকল স্তরের প্রতিনিধি ও সাধারণ মানুষের সহায়তা কামনা করেছেন। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন বলেন, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযুক্তরা জোরপূর্বক বিরোধীয় জমিতে নির্মাণ কাজ করছেন। বিরোধীয় জমির কাগজ নিয়ে উভয় পক্ষকে থানায় আসার জন্য বলা হয়েছে।