ঢাকাTuesday , 22 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে জুয়েলারি দোকান থেকে ৫০ ভরি স্বর্ণালঙ্কার লুট

Link Copied!

পঞ্চগড়ে জুয়েলারি দোকানের তালা ভেঙে ৫০ ভরি স্বর্ণালঙ্কার দুর্বৃত্তরা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার ভোরে শহরের বানিয়াপট্টি এলাকার গিনি হাউস জুয়েলারি দোকানে এ ঘটনা ঘটে। জুয়েলারির মালিক লব বণিক পৌর সদরের বানিয়াপট্টি এলাকার বাসিন্দা। ওই দোকানের কর্মী নন্দ কুমার রায় বলেন, ‘সোমবার দিনে দোকান খোলা ছিল। দোকান মালিকের মেয়ের বিয়ে, এজন্য সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়িতে যাই। প্রতিদিনের মতো সকাল ৮টায় দোকান খুলতে এসে দেখি সাটারের তালা ও সিন্দুক ভাঙা। পরে মালিক খবর পেয়ে এসে দেখে সব স্বর্ণালঙ্কার দুর্বৃত্তরা লুট করে নিয়ে গেছে।’ দোকান মালিকের ছেলে লিখন বণিক বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত দোকানে ছুটে আসি। এরপর বাজার কমিটি ও পুলিশকে জানাই। সিসিটিভি ফুটেজ চেক করে, সকাল ৫টা থেকে ৬টায় ১১ জন দুর্বৃত্তকে দোকানের ভিতরে ও বাইরে দেখা যায়।’ তিনি আরও বলেন, ‘দুল, আংটি, চুড়িসহ প্রায় ৫০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে গেছে। যার মূল্য প্রায় ৮০–৮৫ লাখ টাকা।’পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহিল জামান বলেন, ‘স্বর্ণের দোকানে চুরির খবর পেয়ে আমরা কাজ শুরু করেছি। প্রাথমিকভাবে ৫০ ভরি স্বর্ণ চুরির বিষয়ে জানানো হয়েছে। তবে এখনো এজাহার পাইনি। পেলে দ্রুত এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’