ঢাকাMonday , 21 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পারভেজ হত্যার বিচারের দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত

Link Copied!

বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল নেতা ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে নড়াইল ভিক্টোরিয়া কলেজ ছাত্র দলের আয়োজনে মানববন্ধন হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সাড়ে ১১টার দিকে নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস, সাধারণ সম্পাদক খন্দকার মাহামুদুল হাসান সনি, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার আহ্বায়ক আরিফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গাজী আল মামুন, সদস্য সচিব নাহিদ হাসান পিয়ার, কলেজ কলেজ ছাত্রদলের সদস্য সচিব হামিদুল হক তনুসহ জেলা, উপজেলা, পৌর ও নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তারা ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি দাবি করেন। এ সময় তারা আরও উল্লেখ করেন যে, ভবিষ্যতে যেন এ রকম ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটে।