ঢাকাMonday , 21 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে ছাত্রদল নেতার হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

Link Copied!

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী ছাত্র ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ক্ষেতলালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ এপ্রিল) সকাল ১০টায় ক্ষেতলাল সাঈদ আলতাফুন্নেসা সরকারি কলেজের সামনে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে কলেজ ছাত্রদল। কলেজ ছাত্রদলের সদস্য সচিব ইমরুল কায়েশ আকাশের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে জেলা, উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। সমাবেশে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম পলাশ, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক মস্তফা মন্ডল মস্ত, ক্ষেতলাল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এম এ হাসান, সদস্য সচিব রাশেদুল ইসলাম, পৌর ছাত্রদলের সদস্য সচিব শামিউল ইসলাম শাহিন এবং কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য নাদিম, ফরিদসহ অসংখ্য শিক্ষার্থী। বক্তারা অবিলম্বে পারভেজ হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, ভবিষ্যতে যেন এমন বর্বর ঘটনা আর না ঘটে, সে জন্য সকলের সতর্কতা ও সচেতনতা প্রয়োজন। বক্তব্য শেষে আয়োজক ছাত্রদল নেতারা সকল অংশগ্রহণকারীকে ধন্যবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।