বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। দ্বি-বার্ষিক অনুমোদিত এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাগডাঙ্গা-দহাকুলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক হয়েছেন দূর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক এস, এম মজনুর রহমান। বাংলাদেশ শিক্ষক-কমর্চারী ঐক্য জোট যশোর জেলার সভাপতি অধ্যক্ষ মকবুল হোসেন, জেলা শিক্ষক সমিতির সভাপতি মাষ্টার মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক শেখ রাজীব মাহমুদ ২১ এপ্রিল রাতে এ কমিটি অনুমোদন করেন। বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা সম্পাদক শেখ রাজীব মাহমুদ জানান, মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির দ্বি-বার্ষিক কমিটির সিনিয়র সহসভাপতি প্রধান শিক্ষক আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল মজিদ ও মাসুদ কামাল তুষার, কোষাধ্যক্ষ মিজানুর রহমানসহ ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদিত দেওয়া হয়েছে। জেলা শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সভাপতি অধ্যক্ষ মকবুল হোসেন আশাবাদ ব্যক্ত করে বলেন, শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষকদের ন্যায় সঙ্গত দাবি আদায়ে নব গঠিত এ কমিটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন।

