ঢাকাMonday , 21 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়ায় ২০১ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ যুবক

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা থেকে ২০১ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর একটি আভিযানিক দল রবিবার (২১ এপ্রিল) আনুমানিক রাত ২:৩০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার কাদালিয়া খাল এলাকায় মাদক বিরাধী অভিযান পরিচালনা করে ২০১ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, পূর্ব পাইকপাড়ার মো. দেলোয়ার মিয়ার ছেলে মো. শরীফ উদ্দিন মুনা (২৫), খৈয়াসার পশ্চিম পাইকপাড়ার মৃত আব্দুল নুরের ছেলে নাদিম আহমেদ নাদিম নুর ও ফুলবাড়িয়ার ফারুক মিয়ার ছেলে মো. নাদিম মিয়া (২৫)। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেপ্তারকৃত ব্যক্তিদের ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।