ঢাকাMonday , 21 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তার নম্বর ক্লোন করে চাঁদা দাবি

Link Copied!

বগুড়ায় পাঁচ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মুঠোফোন নাম্বর ক্লোন করে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাওয়া হয়েছে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ কয়েক ব্যক্তিকে ফোন করে টাকা। এ ঘটনায় রবিবার (২০ এপ্রিল) বগুড়া সদর উপজেলা, শেরপুর উপজেলা, ধুনট উপজেলা, কাহালু উপজেলা ও শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তারা তাদের অফিসিয়াল ফেসবুক প্রোফাইলে সতর্ক করে স্ট্যাটাস দিয়েছেন। শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আশিক খান বলেন, আমার নাম ব্যবহার করে +৮৮০১৬১৩২৫৯৭৬৩ নম্বর থেকে বিভিন্নভাবে অনৈতিক সুবিধা গ্রহনের চেষ্টা করা হচ্ছে। তাইতো আমি জনগনের উদ্দেশ্যে বিভিন্ন রেফারেন্স এ কল পেয়ে সঠিকতা যাচাইপূর্বক সেবা গ্রহণের জন্য করেছি এবং ইতোমধ্যে বিষয়টি শেরপুর থানাকে অবহিত করা হয়েছে। বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদ জানান, তার মোবাইল নাম্বার ক্লোন করে কয়েকজনের কাছে ফোন দিয়েছিলো। যাদের কাছে ফোন দিয়েছিলো তারা সেটি বুঝতে পেরে তাকে অবগত করেন। এতে তিনি বিষয়টি জানতে পারেন। পরে সকলকে সতর্ক করে স্ট্যাটাস দেন। ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল এ বিষয়ে বলেছেন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ কয়েক ব্যক্তিকে ফোন করে টাকা চাওয়া হয়েছে। তারা তাৎক্ষণিক তাকে ফোন করে ব্যাপারটি জানিয়েছেন। সরকারি মুঠোফোন নম্বর ক্লোন করে একটি প্রতারক চক্র এমন করছে। এই ক্লোনের বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) সবাইকে সতর্ক করি এবং ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছেন।