“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”-এই স্লোগানকে সামনে রেখে যশোরের কেশবপুর উপজেলায় সম্প্রীতিপূর্ণ আচরণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তুলতে ‘পিস ফ্যসিলিটেটর ৩ দিনের ব্যাসিক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। এফসিডিও’র অর্থায়নে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের বাস্তবায়িত এমআইপিএস প্রকল্পের আওতায় শণিবার (১৯ এপ্রিল) মানিকগঞ্জের কৈট্টা প্রশিক্ষণ কেন্দ্রে প্রথম দিনের প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণের মাধ্যমে কেশবপুর পিএফজির (পিস ফ্যাসিলিটেটর গ্রুপ) সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণে ফ্যাসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করছেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ট্রেনিং এণ্ড ক্যাপাসিটি বিল্ডিং এক্সপার্ট উত্তম কুমার সরকার, এমআইপিএস প্রকল্পের এরিয়া কোঅর্ডিনেটর এস.এম রাজু জাবেদ এবং কমিউনিকেশন এ্যাণ্ড পাবলিকেশন অফিসার, মাল্টি স্টেকহোলডার ইনিশিয়েটিভ ফর পিস (এমআইপিএস) দি হ্যাঙ্গার প্রজেক্টের এ এস এম আতিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলার সমন্বয়কারী মুনছুর আজাদ। পিস অ্যাম্বাসেডর হিসেবে অংশগ্রহণ করেন, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ওয়ার্কাস পার্টির নেতা সুপ্রভাত কুমার বসু, পিস এ্যাম্বাসেডর, কেশবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোতাহার হোসেন, সুফিয়া পারভিন শিখা এবং কেশবপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক ইউপি চেয়ারম্যান, মনোহরনগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মকবুল হোসেন মুকুল। প্রশিক্ষণে মোট ২৮ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর আশরাফুজ্জামান।

