ঢাকাTuesday , 10 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

Link Copied!

Cortচট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে সাত বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে সাইফুল ইসলাম নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাকে ৫০ হাজার টাকার অর্থদণ্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রেজাউল করিম চৌধুরী এই রায় প্রদান করেন।
রায় ঘোষণার সময় আসামী সাইফুল আদালতের কাটগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
ট্র্যাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) জেসমিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০০৯ সালের ১৬ জুন নগরীর পাঁচলাইশ থানার মেয়র গলির একটি বাসায় জোরপূর্বক সাত বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে দণ্ডিত আসামী। এঘটনায় একই বছরের ২৩ জুন থানায় একটি মামলা দায়ের করেন ধর্ষিত শিশুটির পিতা। মামলায় ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত মঙ্গলবার এ রায় ঘোষণা দেন।