নিজস্ব প্রতিবেদক : স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভি তৃতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে ‘আরটিভি পন্ডস আলোকিত নারী ২০১৫’। ৮ মার্চ আন্তজার্তিক নারী দিবসে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৮টি বিভাগে ৮ জন আলোকিত নারীকে সম্মাননা জানানো হবে।
চলতি বছর সম্মাননা পাচ্ছেন শিক্ষায় অধ্যাপক ড. ফারজানা ইসলাম, সঙ্গীতে শাহনাজ রাহমাতউল্লাহ, সাহিত্যে রিজিয়া রহমান, চ্যালেঞ্জিং পেশায় সালমা খাতুন, অভিনয়ে শর্মিলী আহমেদ, কৃষি উদ্যোক্তা মাসিংনু মারমা, সমাজ সেবায় আঞ্জেলা গমেজ, শিল্পকলায় রাহিজা খানম ঝুনু।
অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হবে আরটিভিতে ৮ মার্চ রোববার সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে।

