নিজস্ব প্রতিবেদক : নারী দিবসের জন্য নির্মাণ করা হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘অপরাজিতা’। রুকসানা কবীর কাকলী’র পরিকল্পনা ও সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন মুকাদ্দেম বাবু। আর এ অনুষ্ঠানে অতিথি হিসেবে এবার থাকছেন জাতীয় সংসদের প্রথম মহিলা স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। তার জীবন, কর্ম ও দর্শন নিয়েই সাজানো হয়েছে এ অনুষ্ঠানটি।
৮ মার্চ রাত ৯টা ১৫ মিনিটে অনুষ্ঠানটি এটিএনবাংলায় প্রচার হবে।

