জাতীয় পার্টি চেয়ারম্যান, মহাসচিবসহ পার্টি নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও দ্রব্য মূল্য নিয়ন্ত্রণের দাবিতে ২ নভেম্বর (শনিবার) রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে জাতীয় পার্টি। বেলা ২টায় জাতীয়পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে সভাপতি করবেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এ ছাড়া জাতীয় পার্টির শীর্ষ নেতৃবৃন্দ অনুষ্ঠেয় সমাবেশে বক্তৃতা করবেন। সমাবেশ শেষে সভাস্থল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হবে বলে সূএ জনান। জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দকে যথা সময়ে উপস্থিত থেকে সমাবেশ ও মিছিল সফল করতে নির্দেশনাও দিয়েছেন জাতীয় পার্টি চেয়াম্যান গোলাম মোহাম্মদ কাদের।

