বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল ও সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ। এ সময় কাফরুল থানা যুবদলের নেতৃত্বে কাফরুল থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও কাফরুল থানা ছাত্রদলের সাবেক সফল সাংগঠনিক সম্পাদক মোঃ আকতার হোসেন উপস্থিত ছিলেন। তার সাথে উপস্থিত ছিলেন ১৬ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মোঃ মুজাহিদুল ইসলাম শাওন, ১৪ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রনি হাওলাদার ও ১৬, ১৪, ৯৪ ও ৪ নং ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ।এ সময় বক্তব্য রাখেন কাফরুল থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও কাফরুল থানা ছাত্রদলের সাবেক সফল সাংগঠনিক সম্পাদক মোঃ আকতার হোসেন। তিনি বলেন, গত ১৫ বছর বিএনপিকে এবং সাধারণ জনগণকে জিম্মি করে রেখেছিলো স্বৈরাচারী শেখ হাসিনা সরকার। মানুষের মৌলিক অধিকার ছিনিয়ে নিয়েছিলেন হাসিনার অবৈধ অসাংবিধানিক সরকার। মানুষ এখন গুম-খুন জুলুম নির্যাতন থেকে মুক্ত বলেও মন্তব্য করেন। তারুণ্যের অহংকার তারেক রহমানের সুশৃঙ্খল নেতৃত্বে নিরাপদ আগামীর বাংলাদেশ গড়তে জাতীয়তাবাদী যুবদল কাফরুল থানার সকল নেতৃবৃন্দ সর্বদা প্রস্তুত। যে কোনো অপশক্তি ও ষড়যন্ত্র মোকাবেলায় এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতেও যুবদল ঐক্যবদ্ধ থাকবে। তিনি বলেন, দেশের জনগণ এখন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়। দ্রুতই একটি গ্রহণযোগ্য নির্বাচন চায় এবং জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে চায়। এছাড়াও যুবদল, ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতারাও বক্তব্য রাখেন এবং সকল মানুষকে সাথে নিয়ে একসঙ্গে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার ঘোষণা দেন তারা।

