ঢাকাWednesday , 16 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অন্তর্বর্তী সরকারকে ১৪ দফা প্রস্তাব ১২ দলীয় জোটের

Link Copied!

অন্তর্বর্তী সরকারকে নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করার দাবি জানানোর পাশাপাশি ১৪ দফা প্রস্তাব তুলে ধরেছে ১২ দলীয় জোট। বুধবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ‘দেশের বিরাজমান পরিস্থিতি ও জনগণের প্রত্যাশা’ শীর্ষক সংবাদ সম্মেলন থেকে এসব প্রস্তাবনা পেশ করা হয়। ১২ দলীয় জোটের প্রধান জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্যে বলেন, অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে অর্জিত বিজয়কে যেকোনো মূল্যে ধরে রাখতে হবে; সংহত করতে হবে এবং প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করে দেশকে সম্প্রীতির মাধ্যমে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে। এমন বিজয়কালে স্বৈরাচারের বিপক্ষে লড়াই করা দুটি বৃহৎ শক্তির নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি ও দূরত্ব সৃষ্টিকে জনগণ অনাকাঙ্ক্ষিত মনে করে। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ১২ দলীয় জোটে মুখপাত্র এবং বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন।