ঢাকাTuesday , 24 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সারা দেশে ২ লাখ ভুয়া নার্স রয়েছে

Link Copied!

সারা দেশের প্রাইভেট হাসপাতালগুলোতে প্রায় দেড় থেকে দুই লাখ ভুয়া নার্স রয়েছে। তাদের চিকিৎসা সেবায় নার্সের ভূমিকা সম্পর্কে নূন্যতম ধারণাও নেই। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বক্তারা। এতে বক্তৃতা করেন সংগঠনের আহবায়ক ড. মোঃ শরিফুল ইসলাম, সদস্য সচিব ড. মুহাম্মদ নুরুল আনোয়ার, বিএসসি ইন নার্সিং শিক্ষার্থী সুদীপ্ত কুমার, ডিপ্লোমা ইন নার্সিং শিক্ষার্থী এবি শক্তি, মিডওয়াইফারি নার্সিং শিক্ষার্থী পানসি প্রমুখ।‌ ডিপ্লোমা ইন নার্সিং শিক্ষার্থী এবি শক্তি বলেন, সারাদেশের অসংখ্য প্রাইভেট হাসপাতালগুলোতে দেড় থেকে ২ লাখ ভুয়া নার্স রয়েছে। চিকিৎসায় নার্সের ভূমিকা সম্পর্কে তাদের কোন ধারণা নাই। শুধুমাত্র সিরিঞ্জ পুশ করতে পারলেই নার্স হয় না। নার্সদের অনেক বিষয়ে প্রশিক্ষণ ও দক্ষতা থাকতে হয়। বিভিন্ন হাসপাতালে এমন ভুয়া নার্সদের চিহ্নিত করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। লিখিত বক্তৃতায় তারা বলেন সারা বিশ্বে নার্সিং ওয়াইফাই প্রেসার ব্যাপক প্রসার ও উন্নয়ন সাধিত হলেও বাংলাদেশ আমলাতান্ত্রিক জটিলতার কারণে কোনোভাবেই এই সেক্টরটি ঘুরে দাঁড়াতে পারছে না নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিল সরকারের নির্বাহী প্রতিষ্ঠান হিসেবে এই সেক্টরটি পরিচালনা করলেও নার্সদের পেশা ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন বিষয়ে সর্বোচ্চ পলিসি লেভেল পর্যায়ে কোনো নার্স প্রতিনিধি না থাকায় তাদের পেশাগত উন্নয়ন ও রুপরেখা প্রণয়ন সম্ভব হচ্ছে না।