দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের চলমান বন্যার কারণে জমকালো আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন না করে সেই অর্থ বন্যার্তদের দেওয়ার ঘোষণা দেয় কেন্দ্রীয় বিএনপি। কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে শেষ করা হয় এবারের প্রতিষ্ঠাবার্ষিকী। রোববার সন্ধ্যায় ফুলবাড়ী উপজেলা বিএনপির কার্যালয়ে এই দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মর্তুজা হক অস্টিন, বিএনপি নেতা শিবনগর ইউপি চেয়ারম্যান সামেদুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক, যুগ্ম আহ্বায়ক বেলাল উদ্দিন ডেভিড, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক এ এম সাহেদ ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ারুল হক। এ সময় বক্তারা বলেন, ফুলবাড়ীতে ঐক্যবদ্ধ বিএনপির অর্জনকে নষ্ট করতে একদল কুচক্রী মহল প্রতিনিয়ত কাজ করছে। তারা নামধারী বিএনপি। মূলত:তারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নকারী। গত ১০বছরে কোন আন্দোলন সংগ্রামে তাদেরকে দেখা না গেলেও এখন মাঝে-মাঝে কিছু জায়গায় তাদেরকে নেতৃত্ব দিতে দেখা যাচ্ছে।

