মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার চাঁদপাড়া গ্রামে সরকারি জলাশয়ে গ্রামবাসীর পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনারুল হক, ফুলবাড়ী পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক এমএস সাহেদ ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও সাংবাদিক মোঃ মোশারফ হোসেন, কেন্দ্রীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, দিনাজপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী সত্য সরকার শান্ত, পৌর যুবদলের সদস্য আবু বক্কর সিদ্দিক। এছাড়াও উপস্থিত ছিলেন সুমন সরকার, নতিকুল ইসলাম, সাইফুল ইসলাম, জীবন রায়, দয়াল চন্দ্র, স্বপন কুমার, সালাম, সাদ্দাম হোসেন, মিদুল হোসেন। পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে গ্রামের ২ শতাধিক নারীপুরুষ উপস্থিত ছিলেন। পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে আনারুল হক বলেন, সরকারি এই জলাশয়টি দীর্ঘ ১৫ বছর ধরে জোর পূর্বক আওয়ামী লীগের লোকজন দখল করে মাছ চাষ করেছিল। কিন্তু সরকার পরিবর্তন হওয়ার পর আমরা এলাকাবাসীর সহযোগিতায় জলাশয়টি জনসাধারণের জন্য উন্মুক্ত করেছি এবং পোনা মাছ ছেড়েছি।

