ঢাকাTuesday , 3 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাপ্তাই আপষ্ট্রিম জেটিঘাট প্রাণকেন্দ্রে বিশাল কচুরিপানা যানজট

Link Copied!

রাঙ্গামাটির কাপ্তাই আপষ্ট্রিম জেটিঘাটে কচুরিপানার বিশাল যানজটের সৃষ্টি হয়েছে। ৫ মিনিটের জায়গায় পৌঁছতে ১ঘন্টা সময় লাগছে। দেখে মনে হয় মাঠ জুড়ে বিশাল সবুজের সমারোহ। প্রতি বছরের ন্যায় কাপ্তাই হ্রদের একমাত্র ব্যবসায়ী প্রাণকেন্দ্র আপষ্ট্রিম জেটিঘাটে কচুরিপানার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। জেলার বিভিন্ন উপজেলা হতে বিশাল কচুরিপানা জট ছুটে এসে জেটিঘাট ও ফিসারিঘাটের বিভিন্ন এলাকায় এসে জটলা সৃষ্টি হয়েছে। ফলে বিভিন্ন ব্যবসায়ীগণ কচুরিপানার জটলা নিয়ে প্রতিনিয়ত সমস্যা পড়ছে। ফলে ছোট বড় সকলের ব্যবসা প্রায় বন্ধের পথে। বিভিন্ন এলাকা হতে বিলাইছড়ি, রাঙ্গামাটি, বড়কল, মাইনী, মারিশ্যাসহ পাশ্ববর্তী সরকারি/বেসরকারি কর্মরত লোকজন জানান, তারা এ জটের ফলে সঠিক সময় গন্তব্যস্থলে পৌঁছতে বিলম্বের সৃষ্টি হচ্ছে। এছাড়া ইতোমধ্যে অনেক শিক্ষার্থী পাঠশালায় যাওয়া বন্ধ করে দিয়েছে। মৎস্য ব্যবসায়ী শাহাবুদ্দিন ও মৎস্য সমিতির সম্পাদক নবী হোসেন জানান, কচুরিপানার জটলার ফলে আমাদের মাছগুলো সঠিক সময় ঘাটে পৌঁছাতে না পারায় পথিমধ্যেই নষ্ট হচ্ছে। অনেক সময় ইঞ্জিনের পাখা মাঝপথে ভেঙ্গে যাচ্ছে। বিপুল পরিমাণ ডিজেলের অপচয় হচ্ছে। ফলে গন্তব্যস্থলে পৌঁছাতে অতিরিক্ত ফুয়েল অপচয় হওয়ায় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা। তারা রাঙ্গামাটি জেলা প্রশাসক, কাপ্তাই পিডিবি কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। কাপ্তাই মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন জানান, এই ধরনের কচুরিপানা অপসারণের দায়িত্ব কাপ্তাই পিডিবি কর্তৃপক্ষের। কারণ এরা প্রতিবছর আপষ্ট্রিম জেটিঘাট ইজারা দিয়ে থাকেন। তাই ব্যবসায়ীদের সমস্যা দূরীকরণে স্থানীয় পিডিবি কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে স্থানীয়রা মনে করেন।কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশন উপকেন্দ্রের প্রধান জসিম উদ্দিন দৈনিক পাঞ্জেরীকে বলেন, কচুরিপানার কারণে বিশাল সমস্যা সৃষ্টি হচ্ছে। সঠিক সময় ব্যবসায়ীরা মাছ নিয়ে গন্তব্যস্থলে পৌঁছতে পারছে না। মাঝ পথে মাছের নৌকা আটকে গিয়ে সময় ও মাছ নষ্ট হচ্ছে। এ বিষয়ে প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করে।