ঢাকাTuesday , 3 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাদের মির্জার বিরুদ্ধে চুরি ও চাঁদাবাজির মামলা

Link Copied!

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে চাঁদাবাজি ও চুরির মামলা দায়ের করেছেন এক ব্যবসায়ী। সোমবার (২ সেপ্টেম্বর) জেলার বিচারিক ম্যাজিস্ট্রেটের ২ নম্বর আমলী আদালতে মামলাটি দায়ের করেন বসুরহাট বাজারের মেসার্স হুমায়ুন টিম্বার ও ফিরোজ এন্ড ব্রাদার্সের মালিক ফিরোজ আলম মিলন। মামলায় আবদুল কাদের মির্জা ও তার ভাই শাহাদাত হোসেনকে প্রধান আসামি করা হয়েছে। তারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই। এছাড়াও কাদের মির্জার ঘনিষ্ঠ আরও ৪১ জনের নাম উল্লেখ করা হয়েছে। বিচারক মো. ইকবাল হোসেন বাদীর অভিযোগ আমলে নিয়ে নোয়াখালী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বাদীর আইনজীবী অ্যাডভোকেট আবদুর রহিম সোহেল বিষয়টি নিশ্চিত করে বলেন, কাদের মির্জা দাবিকৃত চাঁদা না পেয়ে তার সহযোগীদের দিয়ে ফিরোজ আলম মিলনের প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চুরিসহ লুটপাট ভাঙচুর করে ২০ কোটি টাকার ব্যবসায়ীক ক্ষতি করেছেন। এ ঘটনার বিচার চেয়ে আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে।
মামলার অভিযোগে জানা গেছে, সাবেক মেয়র আবদুল কাদের মির্জা ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত বাদীর বসুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মেসার্স হুমায়ুন টিম্বার এন্ড স’মিল এবং মেসার্স ফিরোজ এন্ড ব্রাদার্সের লুটপাট করেন। এতে নগদ ২৮ লাখ ৭০ হাজার টাকাসহ ১৫ কোটি টাকার মালামাল গাড়িতে তুলে নিয়ে যান। মামলার বিষয়ে জানতে আবদুল কাদের মির্জাকে বার বার ফোন দিলেও তা বন্ধ পাওয়া যায়।