ঢাকাMonday , 2 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিদিন সর্দি-কাশি ও নিউমোনিয়া নিয়ে শিশু ভর্তি হচ্ছে

Link Copied!

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় ভারী বর্ষণ ও ঠাণ্ডা জনিত কারনে হাসপাতালে দিন দিন রোগী সংখ্যা বৃদ্বি পাচ্ছে। সোমবার (২সেপ্টেম্বর)বেলা ১২টার দিকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায় ওয়ার্ড গুলোতে বৃদ্ধ ও শিশু ঠান্ডা, কাঁশি, সর্দি ও নিউমোনিয়া রোগী চিকিৎসা নিচ্ছে। শিশু ওয়ার্ড ইনচার্জ মিনু মারমা জানান, প্রতিদিন ঠান্ডা, সর্দি, কাঁশি ও নিউমোনিয়া রোগী চিকিৎসা নিতে ভর্তি হচ্ছে। এর মধ্যে বেশি ভর্তি আছে শিশু। উল্লেখিত রোগে ৩৬জন শিশু ও বৃদ্বের মধ্যে ১২জন রোগী চিকিৎসায় সুস্থ হয়ে বাসায় চলে গেছে। অন্যরা চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে শিশুর সংখ্যা বেশি।কাপ্তাই উপজেলা স্বাস্থ্য পঃপ কর্মকর্তা ডাঃ রুইহুলা অং মারমা জানান, গত কয়েক দিনের প্রভাল ভারী বর্ষণ ও বৃষ্টিপাতের ফলে ঠান্ডা ও সর্দি কাঁশি এবং পাশাপাশি শিশুদের নিউমোনিয়া বেড়েছে। হাসপাতালে প্রতিদিন এ রোগে ভর্তি হচ্ছে এবং চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিড়ছে। তবে বর্ষা এবং ঠান্ডা হতে সকলকে সচেতন হওয়ার পরামর্শ দেন।