ঢাকাMonday , 2 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরিষাবাড়ীতে দুর্নীতিবাজ কর্মকর্তার যোগদান আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

Link Copied!

জামালপুরের সরিষাবাড়ীতে দুর্নীতিবাজ ও স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দোসর জামালপুর জেনারেল হাসপাতালে প্রধান সহকারী হিসাব সহকারী আবু হান্নানকে সরিষাবাড়ীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীরা। মানববন্ধনে বক্তারা বলেন, জামালপুর জেনারেল হাসপাতালের প্রধান সহকারী কাম হিসাব রক্ষক আবু হান্নান স্বৈরাচার সরকারের একজন দোসর। ক্ষমতার অপব্যবহার করে বিগত সরকারের সময় অনেক দুর্নীতির সাথে জড়িত ছিল। বিভিন্ন সময় ক্ষমতার দাপটে কর্মকর্তা ও কর্মচারীদের সাথে খারাপ আচরণ করেছেন তিনি। সম্প্রতি আবু হান্নানকে জামালপুর জেনারেল হাসপাতাল থেকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের আদেশ দেয় কর্তৃপক্ষ। স্বৈরাচারের দোসর ও দুর্নীতিবাজ ঐ কর্মচারীর যোগদান বাতিলের দাবি জানাচ্ছি। অনতিবলম্বে যোগদানের আদেশ বাতিল না করা হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তারা। এ সময় বক্তব্য রাখেন সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স নুরুন্নাহার আক্তার, ফার্মাসিস্ট মারাফত আলী, হিসাব রক্ষক খলিলুর রহমান প্রমুখ।