ঢাকাSunday , 1 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে সাবেক এমপি মাহমুদুল হকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

Link Copied!

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে গত বৃহস্পতিবার শেরপুর ৩ (শ্রীবরদী-ঝিনাগাতী) আসনের সাবেক এমপি ও শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল মতবিনিময় করেন। মতবিনিময় অনুষ্ঠানে মাহমুদুল হক রুবেল বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন ও গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ৫ আগষ্ট স্বৈরাচারী সরকারের পতন হলেও ষড়যন্ত্রকারীরা ঘরে বসে নেই। তাই রাষ্ট্রের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে জাতির বিবেকবান সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। স্বৈরাচার সরকারের পতনের পর কিছু সন্ত্রাসী, মাদকাসক্ত দুষ্কৃতিকারীরা কিছু কিছু এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চুরি, ছিনতাই ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটিয়ে বিএনপির উপর চাপানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। দুষ্কৃতিকারীদের কোন দলের না। বিএনপির কোন নেতাকর্মী দুষ্কৃতির সাথে জড়িত থাকার কোন অভিযোগ পাওয়া গেলে সাথে সাথে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে। দুষ্কৃতিকারীরা অপকর্ম করে সেটা যেন বিএনপির উপর দায় চাপাতে না পারে সেই বিষয়ে সাংবাদিকদের সজাগ থাকতে বলেন এবং যাচাই বাছাই করে সংবাদ প্রকাশের অনুরোধ করেন। তিনি আরো বলেন, বিগত স্বৈরাচারী সরকারের সময়ে কালো আইনের মাধ্যমে সাংবাদিকদের জিম্মি করে রাখা হয়েছিলো। সাংবাদিকরা বর্তমানে মুক্ত ভাবে লিখতে পারছে মত প্রকাশ করতে পারছে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের তিনি সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন। এ সময় সাংবাদিকরা মুক্ত সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়ায় সাবেক এমপিকে ধন্যবাদ জানান। এ সময় সাবেক এমপি ও শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক ছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি ও শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, সাধারণ সম্পাদক আনিছুজ্জামান খোকন, এডভোকেট রেজুওয়ান উল্লাহ, সোহানুর রহমান সোহান
উপজেলা যুবদলের আহ্বায়ক আবু রায়হান আল বেরুনী, উপজেলা কৃষক দলের সভাপতি আবু হারিছ বাচ্চু, হাবিবুর রহমান কালো, ছাত্র দলের ভারপ্রাপ্ত আহবায়ক আপন, সদস্য সচিব রুকনুজ্জামান, সাংবাদিকদের মধ্যে মাওলানা তাজুল ইসালাম (মোহনা টিভি), রেজাউল করিম বকুল (কালের কন্ঠ), নয়া দিগন্তের প্রতিনিধি আহসানুজ্জামান ফিরোজ, মাই টিভির প্রতিনিধি তারেক মুহাম্মদ আব্দুল্লাহ রানা, দৈনিক যুগান্তরের প্রতিনিধি ফরিদ আহমেদ রুবেল, কাল বেলার প্রতিনিধি তারিকুল ইসলাম, ৭১ টিভির প্রতিনিধি শাকিল মুরাদ, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি তাসলিম কবির বাবু, দৈনিক মানব জমিন ও দৈনিক পাঞ্জেরীর শেরপুর জেলা প্রতিনিধি আবু সাইদ দিনার, সময়ের ধারার জেলা প্রতিনিধি কাজি আবু তাহের, যায়যায় দিনের প্রতিনিধি রমেশ, দৈনিক সংগ্রামের প্রতিনিধি জাকির, দৈনিক আলোকিত নিউজের প্রতিনিধি মাসুদুর রহমান, শওকত জামান, দেশের কন্ঠের প্রতিনিধি বিল্লাল হোসেন সোহাগ, দৈনিক অর্থনীতির প্রতিনিধি মঞ্জুরুল ইসলাম, গোলাম মোস্তফা, এসডি সোহেল রানা আলোকিত প্রতিদিনের প্রতিনিধি জুবায়ের সোহাগ প্রমুখ।