ঢাকাSunday , 1 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে মৎস্যজীবী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

Link Copied!

নরসিংদী জেলা মৎস্যজীবী লীগের কার্যকরী সদস্য লিজন মোল্লাকে (৩০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে শহরের বাসাইল এলাকায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদুল কবির আরিফ জানান, রাত ১২টা ৫ মিনিটে মৃত অবস্থায় লিজন মোল্লাকে হাসপাতালে আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। নরসিংদী সদর মডেল থানার ওসি তানভীর আহমেদ জানান, কে বা কারা ঠিক কী কারণে লিজনকে এভাবে কুপিয়ে হত্যা করল, এখনও নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করা যায়নি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। লিজন মোল্লা নরসিংদী শহরের বাসাইল এলাকার আলমগীর মোল্লার ছেলে। তার বিরুদ্ধে হত্যা, সন্ত্রাস, ডাকাতি, চাঁদাবাজিসহ ১৬টি মামলা রয়েছে।