ঢাকাSunday , 1 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শরণখোলায় বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Link Copied!

বাগেরহাটের শরণখোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকি পালিত হয়েছে। ১ সেপ্টেম্বর সকালে রায়েন্দা বাজারের সোনালী মসজিদ রোডে বিএনপির কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। বিকেলে উপজেলার পাঁচরাস্তা মোড়ে আল আরাফা ব্যাংকের সামনে আলোচনা সভা ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়।
শরণখোলা উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক ফজলুল হক তালুকদার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন পঞ্চায়েত। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সহসভাপতি এটিএম জসিম উদ্দিন জাফর, সাবেক যুগ্ম আহবায়ক ফারুক আহম্মেদ বিএসসি, নাজমুল আহমান শিমুল গাজী, উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তালুকদার মোঃ মধু, কৃষক দলের আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম তালুকদার, উপজেলা মহিলা দলের সভানেত্রী সাগর আকতার, সাধারণ সম্পাদক ইভা জামান, সাবেক প্রচার সম্পাদক কাওসার আহম্মেদ, যুব দলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সোহাগ, সেচ্ছাসেবক দল সিনিয়ার যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম জেলা ছাত্রদলের সহ-সভাপতি এইচএম শাহিন, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান। সভায় বক্তারা জিয়ার আদর্শকে বুকে ধারণ করে সন্ত্রাস ও মাদকমুক্ত বাংলাদেশ গঠনে অঙ্গীকার ব্যক্ত করেন।