ঢাকাSunday , 1 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্রীবরদীতে চেয়ারম্যানকে গ্রেফতার ও অপসারণ দাবিতে মানববন্ধন

Link Copied!

দুর্নীতিবাজ, অর্থ আত্মসাত, স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও বৈষ্ণম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সবুজ হত্যা মামলার আসামী ২নং রাণীশিমুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগকে গ্রেফতার ও অপসারণের দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। ১ সেপ্টেম্বর রবিবার দুপুরে রাণীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা চৌরাস্তা মোড়ে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে রাণীশিমুল ইউনিয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান শাহানা বেগম, কল্পনা নাছরিন, সাহিদা বলেন, চেয়ারম্যান আব্দুল হামিদ বিভিন্ন সময় আমাদেরকে কু প্রস্তাব দেয়।এতে রাজি না হওয়ায় আমাদেরকে অশ্লীল ভাষায় গালি গালাজ করে। আপনারা আমাদেরকে বাঁচান, রাণীশিমুল ইউনিয়ন পরিষদকে বাঁচান। এমন চরিত্রহীন চেয়ারম্যানের অপসারণ দাবী করছি। ভূক্তভোগী আছমা খাতুন বলেন, চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ আমাকে খাস জমি বন্দোবস্ত করে দেওয়ার কথা বলে আমার কাছে ৩ লক্ষ ৫০ হাজার টাকা নেয়। কিন্তু জমি বন্দোবস্তু করে না দিয়ে টাকা আত্মসাৎ করেছে। আমি টাকা চাইলে আমাকে প্রাণনাশের হুমকি দেয়। মানববন্ধনে বক্তারা বলেন, এমন দুর্নীতিবাজ, চরিত্রহীন, সাধারণ মানুষের অর্থ আত্মসাতকারী ও হত্যা মামলার আসামী আব্দুল হামিদ সোহাগকে দ্রুত গ্রেফতার ও অপসারণের চাই। এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য রাণীশিমুল ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যান আব্দুল হামিদকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত ফোনে কল দিলে তার স্ত্রী বিলকিস ফোন রিসিভ করেন।