ঢাকাSaturday , 31 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে ইজিবাইক চালককে জবাই করে হত্যা, গ্রেফতার -২

Link Copied!

বাগেরহাটের চিতলমারী উপজেলার সন্তোষপুর এলাকায় আনোয়ার মোল্লা নামে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ আগস্ট) সকালে চিতলমারী উপজেলার সন্তোষপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে। মৃত আনোয়ার মোল্লা বাগেরহাট সদর থানার মাঝিডাংগা গ্রামের সলেমানের ছেলে। এ ঘটনার সঙ্গে জড়িত কচুয়া উপজেলার গজালিয়া গ্রামের আকরাম শেখের ছেলে সজীব শেখ ও পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বাকশি গ্রামের সুদেব মজুমদারের ছেলে সাগর মজুমদারকে গ্রেফতার করেছে চিতলমারী থানা পুলিশ। চিতলমারী থানা অফিসার ইনচার্জ স্বপন কুমার রায় বলেন, এ হত্যার ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।