ঢাকাSaturday , 31 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে অসহায় দরিদ্র পরিবার এল.এ শাখার গাফিলতিতে জমি অধিগ্রহণের টাকা হতে বঞ্চিত

Link Copied!

মহাসড়ক নির্মাণের লক্ষ্যে কুড়িগ্রাম জেলায় সম্প্রতি জমি অধিগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। এই জমি অধিগ্রহণ কার্যক্রমকে কেন্দ্র করে কুড়িগ্রাম জেলার বেশ কয়েকটি মৌজায় ভূমি জরিপ থেকে শুরু করে অধিগ্রহণে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। কুড়িগ্রাম জেলা প্রশাসনের এল.এ শাখার কতিপয় কর্মকর্তা-কর্মচারীর গাফিলতির কারণে অসহায় দরিদ্র পরিবার বৈধ জমির মালিক হওয়ার পরেও জমি অধিগ্রহণের টাকা হতে বঞ্চিত হচ্ছে মর্মে অনেকেরই অভিযোগ। কুড়িগ্রাম জেলা শহরের পলাশবাড়ী এলাকার হতদরিদ্র পরিবারের সন্তান মৃত ওসমান আলীর পুত্র বজলুর রহমান কুড়িগ্রাম এল.এ শাখার গাফিলতিতে জমি অধিগ্রহণের টাকা হতে বঞ্চিত হয়েছে। এ ঘটনায় বজলুর রহমান একটি লিখিত অভিযোগ কুড়িগ্রাম জেলা প্রশাসকের নিকট জমা দিয়েছেন। কুড়িগ্রামের পলাশবাড়ী মৌজার মৃত ওসমান আলীর পুত্র বজলুর রহমান ও তার স্ত্রী বৈধ দলিল মূলে পলাশবাড়ী মৌজার জে.এল নং- ৪২, সি.এস খং নং- ২৪৩, এস.এ খং নং- ২৪৮, সি.এস ও এস.এ দাগ নং- ৪২৮৩ মোট জমির পরিমাণ ৩২ শতাংশের মধ্যে তাদের মালিকানাধীন জমির পরিমাণ ৬ শতাংশ। যার আর.এস খতিয়ান নং- ১৯৮২, আর.এস দাগ নং- ৪৭৭০ ও হোল্ডিং নং- ৬৬৩৬। বিগত ২৫/০৩/২০১৩ইং তারিখে ১৭৭১ নং রেজিস্ট্রিকৃত কবলা দলিল মূলে বজলুর রহমান ও তার শ্বশুড় আসলাম উদ্দিন ৬ শতক জমি খরিদ করিয়া নাম খারিজ করতঃ খাজনাদি প্রদানের মাধ্যমে পাকা বসতবাড়ি, মুদির দোকান, বনজ ও ফলজ গাছপালা লাগিয়ে জমি ভোগদখল করে আসছিল। গত ২০ এপ্রিল আসলাম উদ্দিন তাহার খরিদা ৩ শতক জমি তাহার ঔরষজাতক কন্যা বজলুর রহমানের স্ত্রী মোছাঃ রাশিদা বেগমকে রেজিস্ট্রিকৃত দলিল মূলে হস্তান্তর করতঃ নিঃস্বত্ববাণ হন। সম্প্রতি মহাসড়ক নির্মাণের লক্ষ্যে কুড়িগ্রাম জেলা প্রশাসন উক্ত জমি স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন ২০১৭ (২০১৭ সনের ২১ নম্বর আইন) এর ৪ ধারার অধীনে ৪ (ক) নং উপ-ধারা দ্রষ্ট এল.এ কেস নম্বর ০২/২০২১-২০২২ মোতাবেক ভূমি অধিগ্রহণ করা হয়। কিন্তু উক্ত বৈধ দলিল মূলে বজলুর রহমানের পরিবার ৬ শতক জমির মালিক হলেও তাহার জমির পরিমাণ ৩ শতক দেখানো হয়েছে। কুড়িগ্রাম এল.এ শাখার কতিপয় কর্মকর্তা-কর্মচারীর গাফিলতির কারণে অসহায় পরিবারটি তার ন্যায্য জমির অধিগ্রহণের টাকা হতে বঞ্চিত হতে যাচ্ছে। এ কারণে বজলুর রহমান নিজে বাদি হয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসনের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে বজলুর রহমান জানান, আমি ও আমার স্ত্রী বৈধ দলিল মূলে ৬ শতক জমির মালিক হলেও ৩ শতক জমি অধিগ্রহণের টাকা গ্রহণের জন্য চিঠি দেওয়া হয়েছে। আমরা আমাদের বৈধ ৬ শতক জমির অধিগ্রহণের টাকা চাই। এ ব্যাপারে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি।