ঢাকাThursday , 29 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্রীউলায় আলাউদ্দিন লাকি ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে সমাবেশ

Link Copied!

আশাশুনি উপজেলায় শ্রীউলা ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শহীদ মোঃ আঃ হাকিম সরদার হত্যা মামলাসহ একাধিক মামলার প্রধান আসামি সন্ত্রাসী আলাউদ্দিন লাকি ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকালে মহিষকুড় মৎস্যসেটে ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ, রবিউল আউয়াল ছোট, মশিউল হুদা তুহিন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন রহমান, যুগ্ম আহ্বায়ক দেছার উদ্দিন মনি, জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাবলু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও সাতক্ষীরা গর্ভামেন্ট কলেজের সাবেক সভাপতি শেখ রাকিবুল ইসলাম, আশাশুনি উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম, যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদিক আনোয়ার ছোট্টু, নিহত হাকিম সরদারের পুত্র শামীম রেজা রাজু, শ্রীউলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউল্লাহ চৌধুরী, সদস্য সচিব মফিজুল ইসলাম, শামীম রেজা প্রমুখ বক্তব্য রাখেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন বিএনপি সদস্য আবু মুসা মল্লিক। এ সময় বক্তারা আলাউদ্দিন লাকি ও তার সহযোগিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।