ঢাকাThursday , 29 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে ২ পুলিশ কর্মকর্তাসহ ১২ জনের নামে আদালতে মামলা

Link Copied!

বাগেরহাটে কর্মরত দুই পুলিশ কর্মকর্তাসহ ১২ জনের নাম উল্লেখ করে আদালতে একটি মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বাগেরহাটের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন জেলা সদরের রনবিজয়পুর এলাকার সোলেমান শেখের ছেলে কামরুজ্জামান জুয়েল। শুনানি শেষে আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলায় আসামিরা হলেন, বাগেরহাট ডিএসবি শাখায় কর্মরত এস আই মুস্তাফিজ, এএসআই হাফিজুল ওরফে হাফিজ, রন বিজয়পুর এলাকার সালাম শেখের ছেলে সাব্বির শেখ, জাফর শেখের ছেলে আবির শেখ, মৃত ফরিজ উদ্দিন শেখের ছেলে জাফর শেখ ও সালাম শেখ, আফসার উদ্দিন চাকলাদারের ছেলে আলতাফ চাকলাদার, মোহর শেখের ছেলে রাজু শেখ, নওশের ফকিরের ছেলে জামিল হাসান শশী, আব্দুর রবের ছেলে আলী শেখ, আমিরুল বিশ্বাসের ছেলে জনি বিশ্বাস এবং পূর্ব সায়েড়া এলাকার মৃত ভিসা পুলিনের ছেলে দুলাল মন্ডল।
মামলা সূত্রে জানা গেছে, বাদী ষাটগম্বুজ ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি। আসামীগণ দীর্ঘদিন যাবত বাদির নিকট ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছে। বাদী চাঁদা না দেওয়ার কারণে ঘটনার দিন ৫ আগস্ট সোমবার সকাল ১১ টায় আসামিগণ আইন বহির্ভূতভাবে ক্ষমতার অপব্যবহার করে বাদীকে গ্রেফতার করতে যায়। ধস্তাধস্তি করে বাদী পালিয়ে গেলে আসামিগণ বাদীর বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। বাদীর আইনজীবী অ্যাডভোকেট শিকদার ইমরান হোসেন জানান, চাঁদাবাজি ভাঙচুর লুটপাটসহ বিভিন্ন অভিযোগে বাগেরহাটে কর্মরত পুলিশের দুই কর্মকর্তাসহ ১২ জনকে আসামি করে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের হয়েছে। দীর্ঘ শুনানি শেষে আদালত মামলাটি পিবিআই বাগেরহাটকে তদন্তের নির্দেশ দিয়েছেন।