ঢাকাThursday , 29 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট

Link Copied!

বন্যার্তদের সহায়তার জন্য অর্থ সংগ্রহে টাঙ্গাইলের কেন্দ্রীয় শহীদ মিনারে চ্যারিটি কনসার্টের আয়োজন করা হয়েছে।‘কনসার্ট ফর ফ্লাড ভিকটিমথ শিরোনামে কনসার্টটির আয়োজন করেছে ‘সরকারি সা’দত কলেজ । এতে বিনা পারিশ্রমিকে গান গেয়েছে স্বনামধন্য কয়েকটি ব্যান্ডদল। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকালে শহরের শহীদ মিনারে কনসার্টটি শুরু হয়। চলবে রাত ৯ টা পর্যন্ত। কনসার্ট আয়োজনের বিষয়ে সরকারি সা’দত কলেজের আব্দুল্লাহ আল মামুন, সাব্বির হোসেন, জুয়েল হিমু সহ অনেকেই জানান, বর্তমানে আমাদের দেশটা একটি ভয়াবহ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এই দুর্যোগ পরিস্থিতর জন্য আন্তর্জাতিক মহলে যে ষড়যন্ত্র চলছে তার প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা এই সংকট মুহূর্তে যদি কিছু করতে পারি সেটাও গানের মাধ্যমে। যত দ্রুত সম্ভব বন্যার্তদের পাশে দাঁড়ানো আমাদের মুখ্য উদ্দেশ্য। বন্যার্তদের সহযোগিতার জন্যই আমরা সরকারি সা’দত কলেজ একটি কনসার্টের আয়োজন করেছি। এ সময় উপস্থিত ছিলেন সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ সুব্রত নন্দীসহ টাঙ্গাইলের সর্বস্তরের সাংস্কৃতিক কর্মীবৃন্দ।