রাঙ্গামাটি রিজিয়নের কাপ্তাই উপজেলার ১০আর ই ব্যাটালিয়নে আয়োজনে অসহয় দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯আগস্ট) সকাল হতে দিনব্যাপী মগবান ইউনিয়নের বরাদম আর্মি পোষ্টের দায়িত্বপূর্ণ দুর্গম এলাকা দুলুছড়ি, কুকুজ্যাছড়ি, কেরকাটাতে বসবাসকারী অসহায় দরিদ্র, গরীব জনসাধারণ ও শিশুদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। সেনাপ্রধানের দিক নির্দেশনায় ১০আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ সোহেল পিএসসি উক্ত চিকিৎসা ক্যাম্পেইন উপস্থিত ছিলেন।সেবা প্রদান করেন ১০আর ই ব্যাটালিয়নের মেডিকেল অফিসারগণ। অধিনায়ক বলেন, ভবিষ্যতে এরকম সুবিধা বঞ্চিত মানুষের জন্য চিকিৎসা সেবা অব্যাহত থাকবে।

