সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে শাহজাদপুরের বিনোদন প্রিয় এলাকা রাউতারা স্লুইচ গেটে পিকনিক করতে এসে পানিতে ডুবে এক স্কুল ছাত্র নিখোঁজ । স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে উদ্ধারের জন্য কাজ করছে। তবে এখনও লাশ উদ্ধার করতে পারেনি । জানা গেছে, গতকাল বুধবার সকালে উল্লাপাড়া উপজেলা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শাহজাদপুরের বিনোদন প্রিয় এলাকা বলে খ্যাত রাঁউতারা স্লুইস গেটে আসে। একদল শিক্ষার্থী রান্না করতে থাকে। নদীর ভরা মৌসুমের কারনে পানিতে প্রচন্ড স্রোত থাকে। এসময় ৪ শিক্ষার্থী রাফি, মওদুদ, মাসুম ও সোয়াইব নদীতে গোসল করতে নামে । নদীতে প্রচণ্ড স্রোত থাকায় তিনজন উঠলেও সোয়াইব আর উঠতে পারেনি । এসময় এলাকাবাসী তার সন্ধান করতে থাকে। মুহূর্তেই শতশত মানুষ নদীপাড়ে ভীড় করতে থাকে। আনন্দ শেষে বিষাদে পরিনত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ও জেলেরা নদীতে জাল ফেলে উদ্ধারের চেষ্টা অব্যাহত রাখে। নিখোঁজ শিক্ষার্থী উল্লাপাড়া উপজেলার ঘোষগাঁতি এলাকার আব্দুস ছালামের ছেলে। সে ঢাকার ধানমন্ডি আইডিয়াল কলেজের ছাত্র বলে জানা গেছে । এদিকে ছেলেকে না পাওয়ায় স্বজনের আহাজাড়িতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

