ঢাকাWednesday , 28 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতে পাচারকালে ২৩ কোটি টাকর সাপের বিষ উদ্ধার

Link Copied!

ভারতে পাচারকালে ৩ কেজি ৬০১ গ্রাম ওজনের প্রায় সাড়ে ২৩ কোটি টাকা মূল্যের সাপের বিষ জব্দ করেছে জয়পুরহাট ২০ বিজিবির সদস্যরা। বুধবার দুপুরে বিজিবি ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার ভোররাতে দিনাজপুরের বিরামপুরের নামাগোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে এসব বিষ উদ্ধার করা হয়। জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ের অধিনায়ক লেঃ কর্ণেল নাহিদ নেওয়াজ জানান, দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার নামাগোবিন্দপুর সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারিরা সাপের বিষ পাচার করছে এমন গোপন সংবাদ আসে বিজিবির কাছে। উক্ত সংবাদে বিজিবি সেখানে অভিযান চালালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৩ কেজি ৬০১ গ্রাম সাপের বিষ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সাপের বিষের আনুমানিক মূল্য ২৩ কোটি ৪০ লক্ষ ৬৫ হাজার।