ঢাকাTuesday , 27 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুলিশবক্স পোড়ানো মামলায় জামায়াত-শিবিরের ১০৫ জনকে অব্যাহতি

Link Copied!

জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম শ্রেণীর আদালত পাঁচবিবি উপজেলার জামায়াত শিবিরের অভিযুক্ত ১০৫ জন নেতাকর্মীকে পুলিশবক্স পোড়ানো (জি আর, মামলা থেকে অব্যাহতি দিয়েছেন মামলা নম্বর ২১/১৪)৷ এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালে পাঁচবিবি-হিলি সড়কের দরগাপাড়া ও বাগজানার এলাকার চাম্পাতলী পুলিশবক্সে রাতের আঁধারে- দুর্বৃত্তরা আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়। পরের দিন পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান ও পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ সুজাউল করিমসহ জামায়াত ও শিবিরের ১০৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলাটি করা হয়। এই মামলাটি চার্জ গঠনে প্রক্রিয়াধীন ছিল। ২৭ আগস্ট মঙ্গলবার উক্ত আদালতের বিজ্ঞ বিচারক মোঃ নুরুল ইসলাম আসামিদের অব্যাহতি প্রদান করেন।