ঢাকাTuesday , 27 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জনস্বার্থে কেএমপি কমিশনার ও অতিরিক্ত কমিশনারকে বাধ্যতামূলক অবসর প্রদান

খুলনা ব্যুরো
August 27, 2024 10:36 pm
Link Copied!

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. মোজাম্মেল হক ও অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক দুই প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের অবসর প্রদান করা হয়। প্রজ্ঞাপন দুটিতে বলা হয়েছে, সরকারি চাকরি আইন- ২০১৮ এর ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকুরি থেকে অবসর প্রদান করা হল। তবে তারা বিধি অনুযায়ী অবসর ভাতা প্রাপ্য হবেন।