ঢাকাTuesday , 27 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে টাঙ্গাইলে কওমী ওলামা পরিষদের বিক্ষোভ

Link Copied!

বাংলাদেশ-ভারত অভিন্ন নদীর ন্যায্য হিস্যা নিশ্চিত, উজানে বাঁধ বন্ধ করা এবং দাসত্বমূলক সব চুক্তি বাতিল করাসহ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা কওমী ওলামা পরিষদ। ২৭ আগস্ট মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। জেলা কওমী ওলামা পরিষদের সভাপতি হযরত মাওলানা আব্দুল আজিজের সভাপতিত্বে বক্তব্য রাখেন কওমী ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতী শামছুল হক কাশেমী, সহ-সভাপতি শামসুজ্জামান, মুফতি আশরাফুজ্জামান কাশেমী, মাওলানা আনোয়ারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আব্দুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আরিফুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ ও হাফেজ মাওলানা জাকির আহমদ, সমাজ কল্যাণ সেবা ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মাওলানা শামসুদ্দিন শাহনুর, সহ-সম্পাদক হাফেজ আলমগীর খান, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. নবাব আলী এবং ইমরান কবির বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ভারত কখনও বাংলাদেশের বন্ধু রাষ্ট্র নয়, বিগত সরকারকে কাজে লাগিয়ে তারা বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করেছে। তাদের ইচ্ছে মতো বাঁধ খুলে দিয়ে বন্যার সৃষ্টি করেছে।
পরে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরত্বপূর্ণ সড়ক ঘুরে পুনরায় পৌর উদ্যানে গিয়ে শেষ হয়। এ সময় জেলা কওমী ওলামা পরিষদের অন্যান্য উপজেলা থেকে আগত এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।