মোহাম্মদ আবু সাইদ (দিনার) শেরপুর জেলা বিএনপির নেতৃবৃন্দের স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে শহীদদের কবর জিয়ারত । স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার পৃর্ব রুপার পারা গ্রামের আজহার আলী কেডুর ছেলে সবুজ, চাউলিয়া গ্রামের জয়নুদ্দীনের ছেলে আসাদুল্লাহ, শামসুল হক ইলির ছেলে বকুল, তিনানি ছনকান্দা গ্রামের আবুল কাশেম এর ছেলে জসিম, গবরিকুরা গ্রামের শাহজাহান শুটকুর ছেলে শাহিনুর সহ ৫ জন গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরন করেন। শাহাদাত বরনকারীদের কবর জিয়ারত করেন শেরপুর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেল ও সাধারণ সম্পাদক জনাব হযরত আলীর নেতৃত্বে শেরপুর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনে নেতৃবৃন্দ। কবর জিয়ারত শেষে শহিদ পরিবারের সাথে জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেল ও সাধারণ সম্পাদক জনাব হযরত আলী সাহেব মতবিনিময় করেন এবং জেলা বিএনপি’র পক্ষ থেকে ৫ জন শহিদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি জনাব মাহমুদুল হক রুবেল ও সাধারণ সম্পাদক বিশিষ্ট শিল্পপতি জনাব হযরত আলী, জেলা বিএনপি’র সহ সভাপতি ও শ্রীবরদী উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুর রহিম দুলাল সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, শ্রীবরদী পৌর বিএনপি’র সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু রায়হান আল বেরুনী, যুগ্ম আহ্বায়ক এরশাদ আলম আরজু পৌর যুবদলের আহ্বায়ক আমিনুল তানজিল মিস্টার, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, শ্রমিকদলের সভাপতি শহিদ, সাধারণ সম্পাদক ফজলুল করিম লাকি, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক তাহাজুল ইসলাম ও সেলিম কৃষক দলের সভাপতি আবু হারেছ বাচ্চু, সাধারণ সম্পাদক আবুল কালাম, ছাত্রদলের সদস্য সচিব রুকনুজ্জামান, তাঁতীদলের শাহাজামাল ও হেলাল, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে আশরাফুল আলম রুপা, রুকনুজ্জামান লাখু, দেলোয়ার হোসেন, আলিফ উদ্দীন,আজাদ চেয়ারম্যান, হেদায়েতুল ইসলাম বাবলু মিয়া, গোলাম মোস্তফা নান্ডা, রফিকুল মেম্বার, শাকিল আহামেদ, মাহমুদুন্নবী ফজু, যুবদল নেতা রাশেদ ইবনে আজিজ, বিল্লাল হোসেন উজ্জল, আবু সাইদ দিনার, আতিকুল রহমান সুমন,শ্যামল, মোস্তাফিজুর, সেলিম মিয়া, হোমায়োন কবির, বেলাল হোসেন, মনু মিয়া, শাকিল আহাম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

