আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সর্বাত্মক সফলে গতকাল মঙ্গলবার (২৭ আগস্ট) প্রস্তুতি সভা করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) খুলনা জেলা। জেলা জাসাস’র আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক আশরাফুল আলম নান্নু। জেলা জাসাস’র সদস্য সচিব এমডি আজাদ আমিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ আয়ুব হোসেন মোল্যা, জেলা তাঁতী দলের সদস্য সচিব মাহামুদুল আলম লোটাস। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জাসাস নেতা মোঃ জামাল ফারুক জাফরিন, মোঃ শাহা জালাল লস্কর, মোঃ মেহেদী হাসান রাসেল, মোঃ রাকিব হোসেন, আরিফ শেখ, মোঃফয়সাল, ইয়াসিন ইসলাম মিন্টু, মুরাদ হোসেন, মোঃমামুন, খালিদ লস্কার ও আওলাদ হোসেন ও মোঃজসিম প্রমুখ।

