ঢাকাMonday , 26 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আর মাত্র ৬দিন পর ১লা সেপ্টেম্বর কাপ্তাই হ্রদে মাছ শিকার ও পরিবহণ শুরু হবে

Link Copied!

রাঙ্গামাটি কাপ্তাই হ্রদে মাছ প্রজননের জন্য ৪মাস ৬দিন মাছ শিকার বন্ধ থাকার পর ১ সেপ্টেম্বর তা খুলে দেয়া হচ্ছে। ইতিমধ্যে সকল মৎস্য ব্যবসায়ী, জেলে তাদের জাল, ইঞ্জিন চালিত ‌ট্রলার আনুষাঙ্গিক মেরামত কাজ দ্রুত সম্পন্ন করেছে। প্রতিবছর শুকনা মৌসুমে হ্রদের পানি কম থাকার দরুণ এবং মাছ প্রজননের ক্ষেত্রে রাঙ্গামাটি জেলা প্রশাসকের মাধ্যমে সকল ধরনের মাছ শিকার ও পরিবহন নিষেধাজ্ঞা জারি করে থাকে। অন্যান্য বছরে তুলনায় এবার পানির পরিমাণ কম থাকায় ও দেশের বিরাজমান পরিস্থিতির ফলে ৩ মাসের পরিবর্তে তা বাড়িয়ে ৪ মাস ৬দিন যাবত বন্ধ রাখা হয়। ২৫ এপ্রিল হতে হ্রদে সকল ধরনের মাছ শিকার বন্ধ রাখা হয়। কাপ্তাই মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নবী হোসেন জানান, ইতিমধ্যে আমাদের ছেঁড়া ফাটা জাল, ইঞ্জিন চালিত নৌকা বা মাছ ধরার ট্রলারের কাজ এবং নতুন জাল ক্রয় করার কাজ সম্পন্ন হয়েছে। ৪ মাস ৬দিন পর অর্থাৎ পহেলা সেপ্টেম্বর মাছ ধরা বা শিকার তারিখে সম্পন্ন হয়েছে। কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশন উপকেন্দ্রের প্রধান মোহাম্মদ জসিম উদ্দিন জানান, সম্প্রতি রাঙ্গামাটি জেলা প্রশাসক, মৎস্য উন্নয়ন কর্পোরেশন ও মৎস্য ব্যবসায়ীদের নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়ে পুনরায় ১লা সেপ্টেম্বর হতে মাছ শিকার পরিবহণ ও ক্রয় বিক্রয় করার কথা জানানো হয়। এদিকে আর মাত্র ৬দিন পর মাছ ধরার কথা শুনে জেলেদের মাঝে আনন্দ দেখা যায়।