ঢাকাMonday , 26 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় সচিবালয় ও ছাত্রদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

Link Copied!

ঢাকায় সচিবালয় ও ছাত্রদের উপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আহমেদ শেরশাহ, নীতিশা সরকার প্রমুখ মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, একটি কুচক্রী মহল দেশকে অস্থিতিশীল করতে চায়। রবিবার আনসার কর্তৃক ঢাকায় সচিবালয় ও ছাত্রদের উপর হামলার ঘটনার সাথে যারা জড়িত, তাদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে।