ঢাকাMonday , 26 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কালাইয়ে জামায়াতের সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

Link Copied!

জয়পুরহাটের কালাইয়ে জামায়াতে ইসলামী উদয়পুর ইউনিয়ন জামায়াতের আয়োজনে ২৬ আগস্ট বিকেল ৪ টায় মোসলেমগঞ্জ বাজারে আব্দুস সোবহানের সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার উদয়পুর ইউনিয়ন এলাকায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল জলিলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ গোলাম কিবরিয়া। তিনি বিশ্ব স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনার দোসরদের সমালোচনা করে জ্বালাময়ী বক্তব্য রাখেন জেলা প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মোঃ রাশেদুল আলম সবুজ৷ এ সময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সদস্য মাওঃ নূরুজ্জামান সরকার। এছাড়াও কালাই উপজেলা আমীর আব্দুর রউফ, সেক্রেটারি আব্দুল আলীম, নায়েমে আমীর মাওলানা মুনছুর রহমান, তাইফুল ইসলাম ফিতা, মাওঃ মোজাফফর হোসেন, উদয়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ মোঃ রকিব উদ্দিন, মাওলানা নূরুল আমিন, এ্যাড আনোয়ার হোসেন, আবু তাহের মুকুল জেলা শিবিরের নেতা আব্দুস সালাম, শিবির নেতা মাছুদ রানা, ফিরোজ হোসেন প্রমূখ৷