ঢাকাMonday , 26 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোল্লা খায়রুল ইসলামকে শোকজ

খুলনা ব্যুরো
August 26, 2024 11:35 pm
Link Copied!

দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিভিন্ন কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে খুলনা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোল্লা খায়রুল ইসলামকে কারণদর্শানো নোটিশ (শোকজ) দেয়া হয়েছে। রবিবার (২৫ আগস্ট) খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী যৌথ স্বাক্ষরে তাকে শোকজ করা হয়। কারণ দর্শাও নোটিশে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিভিন্ন কাজের সাথে জড়িত থাকার সুস্পষ্ট প্রমান রয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের জন্য কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে না তা ৩ দিনের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশনা দেয়া হয়েছে।