বাগেরহাট সরকারি পিসি কলেজের নির্বাচিত জিএস ও বারুইপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান শেখ শওকত হোসেনের আত্মার মাগফিরাত কামনা করে কবর জিয়ারত করেছেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, লন্ডন প্রবাসী ফকির তারিকুল ইসলাম। ২৫ আগস্ট বিকেলে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে জেলা সদরের বারুইপাড়া ইউনিয়নের কার্তিকদিয়া এলাকার মাইনের স্কুলের পাশে তার বাড়ির সামনের কবরস্থানে উপস্থিত হন। সেখানে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। কবর জিয়ারত শেষে বারুইপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের অফিস কক্ষে শেখ শওকত হোসেনের জীবনীর উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিরংগির কবির দীপু, এডভোকেট নুরুল ইসলাম, শহীদ মলঙ্গী, বকতিয়ার মোড়ল প্রমূখ নেতৃবৃন্দ। মরহুম শেখ শওকত হোসেন বাগেরহাট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। তাছাড়া তিনি জেলা যুবদলের সাধারণ সম্পাদকও নির্বাচিত হন। তিনি জেলা কৃষক দলের সভাপতি ছিলেন। জেলা বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছিলেন তিনি। ২০১৫ সালের ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

