নড়াইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টা টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির, নড়াইল জেলা শাখার আয়োজনে নড়াইল চৌরাস্তা এলাকায় জেলা বিএনপির কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদরশ জাতীয়তাবাদী দল বিএনপির নড়াইল জেলা শাখার সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডঃ ইকবাল হোসেন সিকদার, মন্নু জমাদ্দার, সিনিয়ার সহ- সভাপতি মোঃ জুলফিকার আলী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলী হাসান, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জসহ নেতৃবৃন্দ। এ সময় জেলা , উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি, মহিলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী এ সময় উপস্থিত ছিলেন। সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা- কর্মীদের একত্রিত হয়ে কোন ভাবেই যেন এ বিজয় নস্যাৎ না হয় সেদিকে দলের নেতা-কর্মীদের সজাগ থেকে কাজ করার আহবান জানানো হয়।

