ভোলার উপশহর বাংলাবাজার জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে বাংলাবাজার আলিয়া মাদরাসার সামনে বিএনপি নেতা শাহেআলম মেম্বারের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ ট্রুম্যান, বাচ্চু মোল্লা, দৌলতখান উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক শাহাজাহান সাজু, দক্ষিণ দীঘলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু নোমান মোহাম্মদ শফিউল্লাহ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল বশির, ভবানীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম আযম পলিন, বিএনপি নেতা নাজিমউদ্দীন হাওলাদার, বাবুল কমিশনার, আনোয়ার হোসেন কাকন, খন্দকার জুলু, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু হেনা রিয়াজ, যুবদল নেতা জহিরুল ইসলাম জহির, মোঃ আলমগীর, আবুল হাসনাত সুমন, ছাত্রদলের আহ্বায়ক সঞ্জীব মৃর্ধা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি হাফিজ ইব্রাহিম বলেন বাংলাবাজার যারা সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে জমিদখল, হামলা ও চাঁদাবাজি করেছে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে লিখিত অভিযোগ করুন অভিযোগকারীদের ন্যায় বিচার নিশ্চিত করা হবে।কেউ আইন হাতে তুলে নিবেন না।যারা নির্যাতীত হয়েছেন তারা আইনের আশ্রয় নিন।তিনি আরে বলেন দৌলতখান ও বোরহানউদ্দিন খুব শীঘ্রই চাদাবাজ ও সন্ত্রাসমুক্ত হবে।

