সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রুপবাটি ইউনিয়নের চয়রা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আঁখি খাতুন (৪২) বিদ্যুত স্পৃষ্ট মারা গিয়াছে । জানা গেছে, গতকাল রবিবার সকালে উপজেলার রুপবাটি ইউনয়নের চয়রা গ্রামের চয়রা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আঁখি খাতুন বিদ্যালয়ের যাবার আগে বাথরুমে প্রবেশ করে । এ সময় বাথরুমের ভিতর একটি তারে জড়িয়ে বিদ্যু স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় । তার এই করুণ মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গোটা এলাকায় শোকের ছায়া নেমে পড়ে । এদিন দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস ছালেক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক উজ্জল হোসেন নিহতের বাড়িতে যান এবং গভীর শোক জানান ।

