টানা অতিবর্ষন ও পাহাড়ি ঢলে পানিবন্দি অসহায় পরিবারের পাশে দাড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।“সম্প্রীতি ও উন্নয়ন”প্রকল্পের আওতায় অসহায় পরিবার সমূহের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর নানিয়ারচর জোন (১০ বীর)। শনিবার (২৪ আগস্ট) সকালে নানিয়ারচর পুরাতন বাজার ও বামফিল্যান্ড এলাকায় অসহায় পরিবার সমূহের মাঝে নানিয়ারচর জোন অধিনায়ক লে. কর্ণেল তামজিদুর রহমান চৌধুরী (পিএসসি)র দিকনির্দেশনায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় জোনের পক্ষ থেকে পানি বন্দি হয়ে পড়া ২০টি পরিবারের মাঝে চাল, ডাল, আটা, চিনি, তৈল ও লবনসহ নিত্যপণ্য সামগ্রী হস্তান্তর করেন, ক্যাপ্টেন মোঃ সাদমান সাকিব অন্তু। বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোনতার দায়িত্বপূর্ণ এলাকায় হতদরিদ্র জনগণের মাঝে এমন জনকল্যাণ মূলক কার্যক্রম পরিচালনা অব্যাহত রেখেছে বলেও জানিয়েছে সেনাবাহিনী। নানিয়ারচর জোন কর্তৃক পরিচালিত এমন কর্মকান্ডে স্থানীয় সকল স্তরের জনগণ নিরাপত্তা বাহিনীর প্রতি সন্তোষ প্রকাশ করেন।

