ঢাকাSaturday , 24 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বন্যা সৃষ্টির প্রতিবাদে নড়াইল যুবদলের বিক্ষোভ মিছিল

Link Copied!

ভারতের হটকারি সিদ্ধান্তে বাংলাদেশে বন্যা সৃষ্টির প্রতিবাদে নড়াইলে মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা যুবদলের আয়োজনে শহরের পুরাতন বাস টার্মিনাল চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় গিয়ে শেষ হয়। এ সময় বক্তব্য রাখরন জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা নজরুল ইসলাম, যুবদলের নেতা টিপু সুলতান প্রমূখ। পরে জেলা যুবদলের পক্ষ থেকে বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সংগৃহীত অর্থ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের মাধ্যমে বন্যা দুর্গত এলাকায় পাঠানো হবে। এ সময় দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।