ঢাকাSaturday , 24 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক অসম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে নড়াইলে সুজন এর মানববন্ধন অনুষ্ঠিত

Link Copied!

“ সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ” এ শ্লোগানকে সামনে নিয়ে রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক অসম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে নড়াইলে সুজন- সুশাসনের জন্য নাগরিক এর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ আগষ্ট) বেলা সাড়ে ১১ টার দিকে নড়াইল প্রেসক্লাব চত্বরে সুজন- সুশাসনের জন্য নাগরিক, নড়াইল জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সুজন- সুশাসনের জন্য নাগরিক , নড়াইল জেলা শাখার সভাপতি অ্যাডঃ এস,এ মতিন, সাধারন সম্পাদক মাহফুজ রহমান লাবুসহ অনেকে। এ সময় সুজন- সুশাসনের জন্য নাগরিক এর জেলাকমিটির কর্মকর্তা-সদস্যসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন। বক্তারা, রাষ্ট্র সংস্তারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক- অসম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন এবং ভোটের অধিকার প্রতিষ্ঠিত করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠিত করার জোর দাবি জানান।